ইন্দোনেশিয়ার ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। হালমাহেরা এলাকায় বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে ১২টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার তবেলো থেকে ১৫৩ কিলোমিটার, মানাদো থেকে ৪৭৫ দূরে ভূমি থেকে ১০ কিলোমিটার নিচে বলে জানা গেছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপ্রকৃতিবিদ্যা সংস্থাও জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে কোনো কোন তাত্ক্ষণিক ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্যাসিফিক “রিং অফ ফায়ার” এর মধ্যে অবস্থান করার কারণে ইন্দোনেশিয়ায় অপেক্ষাকৃত বেশি ভূমিকম্প আঘাত হানে।
পোস্টটি যতজন পড়েছেন : 15
























