প্রখ্যাত ইতিহাসবিদ ও লেখক অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, ভাষা-সংস্কৃতির ঐতিহ্যের সুকৃতিতে বাঙালি ও বাংলাদেশ আজ পৃথিবীর অন্যতম মর্যাদাবান শক্তি। এই জাতিসত্তা অমর ও অক্ষয়। তিনি আরো বলেন, আমাদের ইতিহাসকে যারা বিকৃত করেছে তারা আজ সবচেয়ে বেশি ঘৃন্যতম সভ্যতা বিরোধী অপশক্তি। বাংলার এই পবিত্র মাটি থেকে তাদের অস্তিত্ব অবশ্যই নির্মূল করতে হবে।
আজ বিকেলে নগরীর ডিসি হিল প্রাঙ্গণে ২২ দিনব্যাপি অমর একুশে বইমেলা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
তিনি বাঙালির ভাষা-সংস্কৃতির ঐতিহ্যের উজ্জ্বল পরম্পরার বর্ণনা করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে রাজনৈতিক দর্শন বাঙালি জাতীয়তাবাদী ভাবধারার সূচনা করেছেন এবং বাংলাদেশ নামক একটি স্বাধীন জাতিসত্তার বীজ বপন করেছেন। এই বাঙালি জাতীয়তাবাদ ভাবদর্শনই হলো অসাম্প্রদায়িক, প্রগতিবাদী ও গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি।
তিনি আরো বলেন, আমাদের নতুন প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞান-ইতিহাস-ঐতিহ্যের চেতনায় সম্পৃক্ত করতে হবে এবং ইতিহাস বিকৃতির পাপ থেকে দায়মুক্ত করতে হবে।
সভাপতির ভাষণে মেলা পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ বলেন, পৃথিবীর ৬ হাজার ভাষার মধ্যে বাংলা প্রথম ১০টি ভাষার মধ্যে একটি। আজ ৩০ কোটি মানুষের মাতৃভাষা বাংলা ভাষা। এই বাংলা ভাষা ও বাংলাদেশ বাঙালির অস্তিত্বের শিকড়। এই শিকড় থেকে যদি আমরা বিচ্যুত হই আমাদের আপন পরিচয় মুছে যাবে।
বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী বলেছেন, অশিক্ষা ও দারিদ্র্য ধর্মীয় মৌলবাদ ও জাঙ্গীবাদের আতরঘর। এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় মানুষ সৃষ্টির গণমুখী শিক্ষা ব্যবস্থার প্রণয়ন ও বাস্তবায়ন। দারিদ্র্য বিমোচনে সম্পদের সমবন্টনের মাধ্যমে ধনী-গরিব বৈষম্যের নিরলস করা আজ জরুরী হয়ে পড়েছে।
২৪তম অমর একুশে বইমেলা ও একুশে মেলা উদ্যাপন পরিষদের প্রধান সমন্বয়কারী সংস্কৃতিকর্মী খোরশেদ আলম ঘোষণাপত্র পাঠ করে বলেন, মহান অমর একুশ বাঙালিকে মাতৃমুক্তিপণে দীক্ষিত করেছে। এই দীক্ষাই আমাদের প্রধান আত্মশক্তি।
২২ দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মো; সাহাব উদ্দিন, বীর মু্িক্তযোদ্ধা ও সাংবাদিক বালাগাত উল্লাহ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সাংবাদিক সৈয়দ উমর ফারুক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল হালিম দোভাষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কেন্দ্রীয় যুুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাহেদুর রহমান সোহেল, নগর যুবলীগের সদস্য সুমন দেবনাথ, দিদারুল আলম দিদার, জাবেদুল আলম সুমন, সাখাওয়াত হোসেন সাকু, তানভীর আহমেদ রিংকু, শহীদুর রহমান শহীদ, জসিম উদ্দিন মিঠুন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আবদুল আল মামুন, ইয়াসিন আরাফাত, ফয়সাল বাপ্পী,ছাত্রলীগ নেতা আরিফ মঈনুদ্দিন, মঈনুর রহমান, রিদুওয়ানুল কবির সজীব, বোরহান উদ্দিন গিফারী মো: আবুল বশর অভি, রেবা বড়ুয়া প্রমুখ। আলোচনা সভার আগে জাতীয় সঙ্গীত ও বেলুন উড়িয়ে ২২ দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন অধ্যাপক মুনতাসিনর মামুন সহ অতিথিবৃন্দ। এবারের মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থা সহ ৪০টি বই বিপণন স্টল অংশগ্রহণ করেন।
আর্থনিউজ২৪/ নিউজডেস্ক






















