২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউনাইটেড ফাইন্যান্স শেয়ারপ্রতি ১ টাকা দেবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ১ টাকা করে পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মার্চ।

সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ৩১ পয়সা। আর ২০১৯ সালের ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৮ পয়সা।

লভ্যাংশ ঘোষণার কারণে আজ রোববার কোম্পানিটির শেয়ার দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে বা কমতে পারবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ