ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮ জন।

ইউক্রেনের স্লোভাকিয়ার পূর্বাঞ্চলে চলতি সপ্তাহের গোড়ার দিকে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৭ আফগান অভিবাসীসহ ৮ জন নিহত হয়েছে।

 

শনিবার ব্রাতিসলাভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইভান নেতিক জানান, যে সাত আফগান নিহত হয়েছে তাদের মধ্যে ৫ পুরুষ ও ২ নারী রয়েছে। অপর জন ইউক্রেনের পাইলট। মঙ্গলবার রাতে বা বুধবার এই দুর্ঘটনা ঘটে।

 

এমআই-২ নামের হেলিকপ্টারটি স্লোভাক-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। শুক্রবার ইউক্রেনের বর্ডার গার্ড জানায়, অপরাধীরা অবৈধ অভিবাসী পাচারের কাজে হেলিকপ্টারটি ব্যবহার করত বলে মনে করা হচ্ছে।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ