ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে দুপুরে আদালতে নেওয়া হবে।
সোমবার (১৬ মে) দুপুরে মহানগর ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, রোববার (১৫ মে) সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ(উত্তর)।
পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে আজ সোমবার (১৬ মে) দুপুরে আদালতে নেওয়া হবে।
পোস্টটি যতজন পড়েছেন : 8
























