১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আসন্ন কাউন্সিল উপলক্ষে আওয়ামী লীগের সেমিনার

আসন্ন কাউন্সিল উপলক্ষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের উদ্যাগে ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

দলের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেমিনারে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম সেমিনারে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ