২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউপি চেয়ারম্যান এর উদ্যোগে খাদ্য সামগ্রী ও ম্যাস্ক বিতরণ

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের দিন আনা দিন খাওয়া অসহায় দরিদ্রদের মাঝে নিজস্ব অর্থয়নে চাল, ডাল, আলু, সাবান, মাস্ক বিতরণ করেন শ্রীউলা গণ মানুষের আশ্রয়স্থল ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।

দ্রব্যাদি বিতরণ কালে উপস্থিত ছিলেন শ্রীউলা ইউপি চেয়ারম্যানসহ উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিত ঘোষ, এস আই মোস্তাফিজুর রহমান, এস আই মিলন হোসেন, ইউপি সদস্য ইয়াসিন আলী, উদ্যোক্তা রাকিবুল হাসান রাসেল, শ্রীউলা ইউপির সদস্য এবং প্রতি ওয়ার্ডের গ্রাম পুলিশসহ আরও অনেকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ