২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্জেন্টাইন ডিফেন্ডারের পা ভেঙে কাঁদলেন মার্সেলো

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তাদোরেসের ম্যাচে মঙ্গলবার (১ আগস্ট) এক দুঃখজনক ঘটনা ঘটেছে। বুয়েন্স আইরেসের দিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনার আর্জেন্টিনোস জুনিয়র্স। সেই ম্যাচে এক ডিফেন্ডারকে ট্যাকল করতে গিয়ে তার পা ভেঙে ফেলেন সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো।

ম্যাচ ৫৫তম মিনিটে বল কাটানোর চেষ্টা করছিলেন মার্সেলো। পাশ থেকে ছুটে এসে বাঁ পা বাড়িয়ে দেন আর্জেন্টিনোস জুনিয়র্সের আর্জেন্টাইন ডিফেন্ডার লুসিয়ানো সানচেস। পরের ধাপেই মার্সেলোর পা অনিচ্ছায় গিয়ে পড়ে সানচেসের বাড়িয়ে দেয়া পায়ের ওপর। মুহূর্তেই সেই পা ভেঙে মুচড়ে যায়। রেফারি মার্সেলোকে সাথে সাথে লাল কার্ড দেখান। তবে সানচেসের অবস্থা দেখে মার্সেলো মাঠ ছাড়েন কাঁদতে কাঁদতে।

পা ভাঙার পর মাঠে পড়ে কাতরাতে থাকেন ২৯ বছর বয়সী সেই ডিফেন্ডার। সতীর্থরা তাকে ঘিরে ধরেন। মার্সেলো নিজেও কাছে গিয়ে সানচেসের পায়ের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে ফেলেন। পরে তিনি কান্নায় ভেঙে পড়েন।

মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেয়ার পর সানচেসকে হাসপাতালে নেয়া হয়। ভিএআর দেখে মার্সেলোকে লাল কার্ড দেখান রেফারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে সানচেসকে শুভকামনা জানায় মার্সেলোর ক্লাব ফ্লুমিনেন্স। আর ইনস্টাগ্রামে সানচেসের জন্য শুভকামনা জানান মার্সেলো। তার ট্যাকলটি অনিচ্ছাকৃত ছিল বলে জানান ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।

সানচেসের ওই চোটের সময় ১-০ গোলে এগিয়ে ছিল তার ক্লাব। পরে ৮৭তম মিনিটে গোল শোধ করে দেয় ফ্লুমিনেন্স। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ