সাকিব আল হাসানের সামনে নতুন মাইলফলকের হাতছানি। ক্যারিয়ারে অনেক কিছুই অর্জন করেছেন সাকিব। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের সেই সাফল্যের খাতায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে আরেকটি অর্জন ।
এশিয়া কাপের ফাইনালে আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ। সাকিব সেরা একাদশে থাকছেন আশা করি । নিজেদের ইতিহাস গড়ার দিনে সাকিবের ব্যক্তিগত সাফল্য নিশ্চিতভাবেই উৎসবের মঞ্চে বাড়তি রঙ ছড়াবে, এ নিয়ে দ্বিধা নেয়। নতুন গৌরব অর্জন করবেন সাকিব, বাংলাদেশ।কিভাবে? হিসেবটা মিলিয়ে নিন-

ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ হাজার রান ও ৫০ উইকেটের হাতছানি তার সামনে। টি-টোয়েন্টিতে সাকিব চলতি বছরের শুরুতেই ৫০ উইকেট পেয়েছেন। ২২ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান আমাদের সাকিব আল হাসান। বল হাতে ধারাবাহিকভাবে দ্যুতি ছড়ানো সাকিব ৪৭ রান করলেই ক্রিকেটের সবচেয়ে সীমিত পরিসরের আসর টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলফলক ছুঁতে পারবেন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এ ফরম্যাটে হাজার রান করবেন বাঁহাতি এ ব্যাটসম্যান।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা পাকিস্তানের শহীদ আফ্রিদি ৯৪ ম্যাচে ব্যাট হাতে ১ হাজার ৩১৫ রান ও বল হাতে ৯৩ উইকেট নিয়েছেন। বুমবুম আফ্রিদি একমাত্র ক্রিকেটার হিসেবে ১ হাজার রান ও ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। নিজের নামের পাশে ৪৭ রান যোগ করলেই সাকিব আফ্রিদির পরের স্থানে ঠাঁই পাবেন।
টি-টোয়েন্টির শীর্ষ ছয় অলরাউন্ডার
নাম দেশ ম্যাচ রান উইকেট
মোহাম্মদ হাফিজ পাকিস্তান ৭৫ ১৫৪৫ ৪৬
শোয়েব মালিক পাকিস্তান ৭৪ ১৩৭২ ২৫
শহীদ আফ্রিদি পাকিস্তান ৯৪ ১৩১৫ ৯৩
শেন ওয়াটসন অস্ট্রেলিয়া ৫২ ১৩১৫ ৪২
যুবরাজ সিং রান ভারত ৫০ ১০৮২ ২৭
ডোয়াইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজ ৫৫ ৯৯১ ৪০
সাকিব আল হাসান বাংলাদেশ ৪৬ ৯৫৩ ৫৫
























