শনিবারই হাঙ্গেরি থেকে অস্ট্রিয়ায় প্রবেশ করেছিল কয়েক হাজার শরণার্থী৷ এবার যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার আরও শরণার্থীদের তাঁদের দেশে প্রবেশ করতে দেবেন বলে জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট৷
সমুদ্র সৈকতে সিরিয়ার তিন বছরের শিশু আলিয়ানের দেহ পড়ে থাকার ছবি সামনে আসার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ এর ফলে আরও বেশি সংখ্যায় সিরিয়া থেকে আসা শরণার্থীদের ঢুকতে দেবে অষ্ট্রেলিয়া প্রশাসন৷ গত আর্থিক বছরে সিরিয়া ও ইরাক থেকে আসা সাড়ে চার হাজারেরও বেশি শরণার্থী অস্ট্রেলিয়ায় প্রবেশ করেছিল৷ ২০১৮ সালের মধ্যে যেই সংখ্যা বেড়ে প্রায় ১৯ হাজারে প্যঁছবে বলে জানিয়েছেন অ্যাবট৷
পোস্টটি যতজন পড়েছেন : 566
























