গভীর রাতে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক জনের৷ গুরুতর জখম হয় ছয় শিশু৷ মঙ্গলবার রাতে আমেরিকার মিসৌরির কানসাস শহরে ঘটনাটি ঘটে৷ একে অপরকে লক্ষ্য করে গাড়ির ভিতর থেকে গুলি ছোঁড়ে আরোহীরা৷ সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে বিবাদমান একটি গাড়ি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের৷ গুরুতর জখম হয়েছে গুলির লড়াইয়ে সামিল অপর ব্যক্তিটি৷ আহত হয় গাড়িতে সওয়ার ছয় শিশু৷ তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ৷শুরু হয়েছে ঘটনার তদন্ত৷
পোস্টটি যতজন পড়েছেন : 1























