১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্ডারওয়ার্ল্ড থেকে অরিজিৎ সিংকে হুমকি!

বলিউডি গায়ক অরিজিত সিং। ভারতে অন্যসব গায়কদের থেকে এগিয়ে রয়েছেন তিনি জনপ্রিয়তায়। তার ভক্ত রয়েছে অসংখ্য। তাকেও সিধু মুসেওয়লার মতো খুনের হুমকি দেয়া হয়েছিল বলে জানা গেল। গতকাল ২৯ মে খুন হয় পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালা। তার খুনের পর উঠে এলো নতুন তথ্য।

জানা যায়, সিধুর মতো অরিজিৎ সিংয়ের কাছেও হুমকি ভরা ফোন এসেছিল আন্ডারওয়ার্ল্ড থেকে। আন্ডারওয়ার্ল্ডের এমন হুমকি পেয়েছেন বলি পারায় অনেকেই।

হিন্দুস্তান টাইম খবর প্রকাশ করেছে, মুম্বাই মিরররকে দেওয়া এক সাক্ষাৎকারে অরিজিৎ বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। তিনি জানান, ২০১৫ সালে এক গ্যাংস্টারের কাছ থেকে তার ম্যানেজার তারসেনের কাছে ফোন আসে। ফোনটি করেছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারি। প্রথমে ৫ কোটি টাকা দাবি করা হয় তার কাছে।

সে সময় এতো টাকা জোগার করতে পারেননি। তাই ফ্রিতে বেশ কয়েকটি শো করতে হয়েছিল অরিজিৎকে।

তিনি আরও জানান, এক প্রোমোটারের সঙ্গে সেই সময় বাজেট নিয়ে কথা হচ্ছিলো। অনেক কম টাকায় শো করতে বলছিল। তবে তিনি রাজি ছিলেন না। সেই প্রোমোটারের যোগাযোগ ছিল আন্ডারওয়ার্ল্ডের ডন রবি পূজারির সঙ্গে। তারপরেই আমার ম্যানেজারের কাছে ফোন আসে এবং চাপ দিচ্ছিলো কয়েকটা শোতে ফ্রিতে গান গাইতে। পরে ম্যানেজার ভয় পেয়ে আমাকে সব জানায়। আমি পুলিশে অভিযোগও করেছিলাম।

সদ্য খুন হওয়া পাঞ্জাবি গায়ক সিধুও কয়েক বছর ধরে এরকম ফোন পাচ্ছিলেন বলে জানা যায়।

এদিকে সোমবার ৩০ মে এ জনপ্রিয় গায়ক ও কংগ্রেস নেতাকে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে কানাডা-ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ