আনোয়ারায় মাছ ধরার সাম্পানের পাখায় কাটা পড়ে মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার তেলিপাড়া গ্রামের জাগির আহমদের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার রায়পুর উঠান মাঝির ঘাটে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রীস বলেন, সকালে বোট মালিক জব্বারের সাম্পান ঠেলার সময় তিনি সাম্পানের নিচে পড়ে গিয়ে সাম্পানের পাখায় কাটা পড়েন। পরবর্তীতে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. পারমিতা চৌধুরী বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুর থেকে জাহাঙ্গীর নামের একজনকে আনা হয়। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছি।
পোস্টটি যতজন পড়েছেন : ২৫৭
























