আজ প্রখ্যাত প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারের পিতার মৃত্যু দিবস

বিজয় বাংলা কি বোর্ডের প্রণেতা ও বাংলাদেশের প্রযুক্তি অঙ্গনের শীর্ষ ব্যাক্তি মোস্তাফা জব্বার ।বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে যাঁর অবদান অস্বীকার করার মত নয়, তিনিই হচ্ছেন বাংলাদেশ প্রযুক্তি অঙ্গেনের প্রাণভোমরা মোস্তাফা জব্বার ।তাঁহার ভাষায়-বাবার প্রেরণাই আজকের মোস্তাফা জব্বার। এমন একজন যোগ্য পিতাকে আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্বরণ করছি, যিনি আমাদের একজন মোস্তাফা জব্বার উপহার দিয়েছেন।
আজকের এই দিনে জনাব মোস্তাফা জব্বার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁহার পিতাকে নিয়ে যেভাবে অনুভূতি প্রকাশ করেছে, তাহা সম্মানিত ভিজিটর ও উনার শুভকাঙ্খিদের উদ্দেশ্য হুবুহ তুলে ধরলাম।
“ইংরেজি হিসাবে আমার বাবা আব্দুল জব্বার তালুকদারের মৃত্যুদিবস ১৮ জুলাই। আমি ছাড়া আর কেউ এই দিনটা স্মরণ করেনা। বাবার ভক্তকুল-শিষ্যরা চাঁদের হিসেবে তার ওরস করে। আমি বাবাকে গ্রেগরিয়ান হিসাবেই স্মরণ করি-তাতে বছরের ঋতুটা একই রকম অনুভূত হয়।
আমার বাবা আমার হিরো। দুনিয়ার সেরা মানুষটি আমার বাবা। ন্যায়-সততা-প্রজ্ঞা-মানবিকতাসহ এমন কোন গুণ মানুষের নাই যা আমি আমার বাবার মাঝে দেখিনি। এখনও লড়াই করি বাবার মতো হতে। ৩৯ বছর ধরে বাবাকে ছাড়া বেচে আছি-কিন্তু এক সেকেন্ডর জন্য বাবাকে ভুলিনি। অনেকেই বলেন আমার প্রেরণা কে। আমার বাবাাই যে আমার প্রেরণা সেটি আমি বহন করছি তার নামের মূল অংশ জব্বার ধারণ করে। কেউ জানেননা আমি জীবনে প্রথম তথ্যপ্রযুক্তির যে কাজটি করেছি তার নাম জব্বার কীবোর্ড। ৮৭ সালে সেই কীবোর্ডের জন্ম। আমার গ্রামে স্কুল বলি, কবরস্থান বলি, ঈদগাহ বলি, মাদ্রাসা বলি তার সবইতো বাবার করা। আমরা কেবল বাবার পতাকা বহন করছি। বাবা তুমি যেভাবে যেখানেই থাক-ভাল থাকবে। আমি তোমার আদর্শ অনুসরণ করার জন্য সারাটা জীবন কাটিয়ে দেব। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।”
আর্থ নিউজ ২৪ – এর পক্ষ থেকে তাঁহার মাগফেরাত কামনা করছি। মহান সৃষ্টিকর্তা যেন, উনাকে জন্নাতের উচ্চস্থান দান করেন।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ