১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ কারা খেলছেন বাংলাদেশের হয়ে?

হার দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করে বাংলাদেশের তাও আবার ভারতের সাথে যেখানে ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। এটা যেন মাশরাফিদের কাছে প্রতিশোধ নেওয়ার সুযোগ এসে গেল আর সে সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ব ক্রিকেটকে আরও একবার নাড়িয়ে চ্যালেঞ্জ টাইগারদের সামনে আজ। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের কাঙ্খিত ফাইনাল ম্যাচটি শুরু হবে।

আজ ভারতের বিপক্ষে দেখা যেতে পারে চার পেসার ফলে বাঁহাতি স্পিনার আরাফাত সানির জায়গায় টুর্নামেন্টে প্রথমবারের মতো সুযোগ পেয়ে যেতে পারেন তরুণ পেসার আবু হায়দার। বড় কথা মোহাম্মদ মিঠুনের জায়গায় সম্ভবত একদশে ফিরছেন নাসির হোসেন।কিন্তু সাকিব আল হাসান!

বাংলাদেশ ক্রিকেট টিম
বাংলাদেশ ক্রিকেট টিম

সাকিবকে নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা দূর না হলে ওলট-পালট হয়ে যেতে পারে হিসাব-নিকাশ। গত পরশু ব্যাটিং অনুশীলনের সময় বাঁ ঊরুর ওপরের দিকে বলের আঘাত লেগেছে সাকিবের । এই একটি অনিশ্চয়তা ছাড়া ফাইনালের আগের বাংলাদেশ দলে আত্মবিশ্বাসের কোন অভাব নেই। তবে সাকিব না খেললে তার জায়গায় নাসির হোসেন আসতে পারেন । আর তখন মিথুনের থাকাটা অনেকটা নিশ্চিত বলা যায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. নাসির হোসেন
৮. মাশরাফি মুর্তজা
৯. আল-আমিন হোসেন
১০. আবু হায়দার
১১. তাসকিন আহমেদ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ