২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আগুনে পুড়লো ২২ দোকান প্রায় দুই কোটি টাকার ক্ষতি

ভোলার চরফ্যাশনে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ২২ ব্যবসা প্রতিষ্ঠান। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে চরফ্যাশন বাজারের শরীফ পাড়া ব্রিজ সংলগ্ন থানা রোডে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে প্রথমে একটি কাপরের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় চরফ্যাশন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় পরে লালমোহন, বোরহানউদ্দিন থেকে আরও চারটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময়ের মধ্যে প্রায় ২০-২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের শুরু। এতে মুদি, হার্ডওয়্যার ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ২০-২২টি দোকান পুড়ে গেছে। বাজার ব্যবসায়ী সমিতির নেতারা প্রাথমিকভাবে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমাদের জানিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ