মার্কিন নৌবাহিনীর দুইটি এফ/এ-১৮ জঙ্গিবিমান মধ্য আকাশে সংঘর্ষের পর পর বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা বলেছেন, রুটিন প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটেছে।
মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকালে উত্তর ক্যারোলিনা উপকূলে মার্কিন নৌবাহিনীর দুইটি সুপার হরনেট বিধ্বস্ত হয়। স্থানীয় সময় সকালে জঙ্গিবিমান দুইটির মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনীর মুখপাত্র। এ ঘটনায় বিমান দুইটির চার আরোহীর সবাই আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
প্রাথমিক তদন্তে বলা হয়েছে, আকাশে ওড়ার সময় ভুলের কারণে এমনটি ঘটেছে। এ বিষয়ে আরো তদন্ত চলছে। এফ-১৮ হরনেট বিমানের উন্নত সংস্করণ এফ/এ-১৮ সুপার হরনেট। সব আবহাওয়ায় ব্যবহার উপযোগী এ যুদ্ধবিমানকে হামলার কাজে ব্যবহার করা যায় এবং মার্কিন নৌবাহিনীর ১০ বিমানবাহী রণতরীকে উড়তে পারে এফ/এ-১৮।
পোস্টটি যতজন পড়েছেন : ৩২১
























