আওয়ামী লীগের সংসদীয় দলের এক জরুরি সভা মঙ্গলবার বিকাল চারটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক জঙ্গি-সন্ত্রাসী হামলা, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে ওই সভায় আলোচনা হবে। সংসদ নেতা এবিষয়ে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন।
চিফ হুইপ আ স ম ফিরোজ সংশ্লিষ্ট সবাইকে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২৪৩
























