২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ: নিহত ১

নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৫ জন। আহতদের সিংড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ইটালি ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম ও চেয়ারম্যান পদে পরাজিত জাহিদুল ইসলাম জিন্নাহ’র সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

জানা গেছে, আগামী ১০ নভেম্বর উপজেলা পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে গত সোমবার আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলামের পক্ষে জিন্নাহ’র সমর্থকরা পোস্টার লাগাতে যায়। পরে বর্তমান চেয়ারম্যান আরিফুলের লোকজন পোস্টার ছিঁড়ে ফেলে। এর এক পর্যায়ে তাদের কথা কাটাকাটি হয়। এতে জিন্নাহ’র লোকজন আরিফের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় আরিফ সমর্থকদের ১০ জন আহত হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে আরিফের লোকজন প্রতিপক্ষের লোকজনের বাড়িতে হামলা চালায়। এই ঘটনায় দেশীয় অস্ত্র হাসুয়ার আঘাতে আবুল হাসান (৩৫) মারা যান। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

সিংড়া থানার ওসি নাসিরুদ্দিন মণ্ডল বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে। লাশ ময়না তদন্তের জন্য আনা হয়েছে। এখন পর্যন্ত মামলা হয় নি। এই ঘটনায় দোষীদের আটকের চেষ্টা করা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ