শশাঙ্ক মনোহর, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্ডিসের (আইসিসি) প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সর্বসম্মতিক্রমে তাকে সমর্থন দেয় আইসিসি বোর্ড।তিনি ভারতীয় নাগরিক।
গত এপ্রিলে আইসিসির বোর্ড সভায় প্রস্তাবের ভিত্তিতে সাংবিধানিক সংশোধনীর (স্বাধীন চেয়ারম্যান নির্বাচন ইস্যু) অনুমোদন দেয় আইসিসির পূর্নাঙ্গ কাউন্সিল। লক্ষ্য, এমন কাউকে স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত করা যিনি বর্তমানে কোনো ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত নন। তারই ধারাবাহিকতায় ইতিহাসের প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হলেন মনোহর।
আগামী দুই বছরের জন্য আইসিসি’র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন তিনি।আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচনে লড়াই করার জন্য এখন থেকে প্রতিদ্বন্দ্বীদের স্বাধীন হতে হবে, অর্থাৎ ক্রিকেটের অন্য কোন সংস্থার পদে থাকা অবস্থায় আইসিসির চেয়ারম্যান পদের জন্য লড়াই করা যাবে না। সে কারণেই নির্বাচনে আসার আগে মঙ্গলবার ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি পদ থেকে পদত্যাগ করেন তিনি।























