অসুস্থ বিদ্যা

আগামীকাল ১ জানুয়ারি  বলিউডের অভিনেত্রী বিদ্যা বালানের বিদ্যার জন্মদিন। কিন্তু জন্মদিনের আগেই তিনি  হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

জানা গেছে স্বামী সিদ্ধার্থ কাপুরের সঙ্গে জন্মদিন উদযাপনের জন্য ছুটি কাটাতেদেশের বাইরে যাচ্ছিলেন তিনি। আবুধাবি থেকে উড়োজাহাজে ওঠার পর তিনি হঠাৎ পিঠে ব্যাথা অনুভব করেন তিনি। এ অবস্থায় উড়োজাহাজ থেকেতাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আবু ধাবি বিমানবন্দর ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে পরেরফ্লাইটেই মুম্বাইয়ে ফিরে আসেন এই দম্পতি। বর্তমানে তিনি মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি আছেন।  সেখানকার চিকিৎসকেরা আশংকা করছেন বিদ্যা বালানের কিডনিতে পাথর থাকার কারণে এমন ব্যাথা উঠেছে।

বিদ্যার মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “বিদ্যা এই মুহূর্তে হিন্দুজা হাসপাতালে দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং দ্রুত সেরে উঠছেন।”

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ