অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের স্পিনার সঞ্জিত সাহার বিরুদ্ধে। আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে সঞ্জিতের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।
তবে, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত টুর্নামেন্টে বল করতে পারবেন ১৮ বছর বয়সী এই স্পিনার।
আইসিসির নিয়ম অনুসারে ৪ সদস্যের একটি বিশেষ প্যানেল গঠন করা হবে। যারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সঞ্জিতের বোলিং অ্যাকশন পরীক্ষা করবেন এবং সিদ্ধান্ত দেবেন।
তবে, ফলাফল আসার আগে বোলিং করতে পারবেন এই স্পিনার। আইসিসির নীতিমালার চার অনুচ্ছেদ অনুসারে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ৩১ জানুয়ারি কক্সবাজারে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা।
পোস্টটি যতজন পড়েছেন : 13






















