২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অবসরের পরই সরকারি কর্মকর্তাদের সংসদ নির্বাচনের সুযোগ কেন নয়: হাইকোর্ট

অবসরের তিন বছর পার না পর্যন্ত সামরিক, বেসামরিক ও সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান কেন অবৈধ হবে না, তা জানতে চয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

 

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, স্থানীয় সরকার সচিব ও লালমনিরহাট জেলা প্রশাসককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সদ্য অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামালের দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

চাকরি থেকে অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত সামরিক, বেসামরিক ও সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ