৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অবশেষে ভারত যাচ্ছেন পাকিস্থান দল

পাকিস্তান ক্রিকেট দল অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে কয়েকদিন পর হলেও রওয়ান দিল । শুক্রবার রাতেই পাক সরকারের সবুজ সঙ্কেত পাওয়ার পর পাকিস্তানের লাহোর থেকে আরব আমিরাতের বিমান ধরেছেন আফ্রিদিরা। সেখান থেকে সরাসরি ভারতের বিমান ধরবেন তারা।

ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকার  কট্টরপন্থীদের হুমকিতে পাকিস্তান দলকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানায়। ফলে পাকিস্তান ক্রিকেট দলের ভারত আসা স্থগিত করা হয়।

পাক সরকার ভারত সরকারের কাছ থেকে নিরাপত্তার লিখিত নিশ্চিয়তা চেয়েছিল । অবশেষে ম্যাচ পরিবর্তন করে কলকাতায় নিয়ে আসা হয়। আর লিখিত নিশ্চিয়তা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । এতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্রিকেট দলের ভারত সফরে সবুজ সঙ্কেত দেয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান লাহোরে জানান, কোনো খেলোয়াড়ের নিরাপত্তা হুমকি থাকলে সে নিজেকে প্রত্যাহার করতে পারবে-এমন সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু ১৫ সদস্য দলের সবাই বিশ্বকাপ খেলতে যেতে চায়। ফলে পূর্ণাঙ্গ দল নিয়েই ভারতে যাচ্ছে পাকিস্তান। আগামী ১৬ তারিখ কলকাতায় বাংলার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ