অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। তবে পারিবারিক ভাবেই তারা এই বিয়েটা সম্পন্ন করেছেন। পাত্রের নাম আদনান হুদা সাদ। বিয়ে বিষয়ে তিন্নির সঙ্গে যোগাযোগ করা হলে তিন্নি প্রিয়.কমকে বলেন, ‘বিয়েটা গত বছরই করেছি। পারিবারিক ভাবেই হয়েছে। তবে এখনও সবাইকে জানাইনি। তারপরও খবর হয়ে গেল। খুব তাড়াতাড়ি বিশাল আয়োজন করে অনুষ্ঠান করা হবে। সবাই দোয়া করবেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২৩৯























