অবশেষে বন্ধ হলো ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী আলমা’র বিয়ে

[quote font=”arial” font_style=”italic” bgcolor=”#e0e0e0″]প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় অবশেষে বন্ধ হলো ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী আলমা’র বিয়ে[/quote]

ইউসুফ পাটোয়ারি, খাগড়াছড়ি জেলা প্রতনিধি:

অবশেষে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বন্ধ হলো খাগড়াছড়ি’র গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী আলমা আক্তার (১৪) এর বিয়ে। সংসার জীবন কি? তা বুঝে উঠার আগেই পটুয়াখালীর মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ আল আমিনের সাথে পরিবারিক ভাবে মেয়েটির বিয়ে ঠিক করা হয়।

আজ দুপুরে বিয়ের আয়োজন করা হয় এমন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার এস.আই মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে মেয়ের বাড়ি উপজেলা বড়পিলাক গ্রামে গিয়ে এ বিয়ে বন্ধ করে। এসময় অন্যান্যের মধ্যে হাফছড়ি ইউপি চেয়ারম্যান উষ্যেপ্রু মারমা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুর আলী মেম্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরে বাল্য বিয়ের অপরাধে মেয়ের বাবা, বর ও তার বড় ভাইকে আটক করে গুইমারা উপজেলা নির্বাহী অফিসর ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট বি.এম মশিউর রহমানের আদালতে হাজির করা হলে আদালত তাদের ৩ হাজার টাকা জরিমানা ও মুসলেখা নিয়ে মেয়েটির ১৮ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বিয়ে না দেয়া এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার অঙ্গিকারে তাদের ছাড়ে দেয়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ