২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অপারেশন ডেভিল হান্টে আরও ৫০৬ জন গ্রেপ্তার

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে এক হাজার ৬৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৫০৬ জনকে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

ইনামুল হক বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এক হাজার ৬৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৫০৬ জনকে এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার হয়েছেন আরও এক হাজার ১৪১ জন।

এদিকে ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একনলা বন্দুক একটি, পিস্তলের গুলি ছয়টি, এলজি একটি ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ