২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অধিনায়ক হিসেবে একাধিক বিপিএল জিতেছেন যারা

২০১২ সালে বসেছিল বিপিএলের প্রথম আসর। সেই থেকে এখন পর্যন্ত ৮টি আসরের নিষ্পত্তি হয়েছে। এগুলোর শিরোপা জিতেছেন ভিন্ন চার অধিনায়ক। তারা হলেন: মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, ইমরুল কায়েস ও আন্দ্রে রাসেল।

এসব অভিনায়কের মধ্যে একাধিকবার বিপিএল ট্রফি জিতেছেন মাত্র দুজন। এরা হলেন: ম্যাশ ও কায়েস। দেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বিপিএল জিতেছেন চারবার। অন্যদিকে ইমরুল কায়েস জিতেছেন দুবার।

বিপিএলের প্রথম তিন আসরেই চ্যাম্পিয়ন হয় মাশরাফীর দল। এর মধ্যে ম্যাশ প্রথম ও দ্বিতীয়বার ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে শিরোপা জেতান। পরের মৌসুমে দল বদল করেন তিনি। গ্ল্যাডিয়েটর্স ছেড়ে মাশরাফী পাড়ি জমান কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। সেখানে গিয়েও জয়ের ধারা অব্যাহত থাকে তার। ২০১৫ সালের ওই আসরে কুমিল্লা চ্যাম্পিয়ন হয় বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়ে।

খেলোয়াড় হিসেবে আগেই বিপিএল জেতা সাকিব অধিনায়ক হিসেবে ট্রফির স্বাদ পান ২০১৬ সালে। সেবার সাকিব খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। ফাইনালে তার দল ৫৬ রানের বড় ব্যবধানে হারায় রাজশাহী কিংসকে। পরের আসরে আবার মাশরাফী রংপুর রাইডার্সকে শিরোপা জেতান।

ষষ্ঠ আসরে শিরোপা জেতা আরও একজন নতুন অধিনায়ক পায় বিপিএল। ওই আসরে ঢাকা ডায়নামাইটসকে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপাজয়ী অধিনায়কের খাতায় নাম লেখান ইমরুল কায়েস, হার বরণ করেন সাকিব আল হাসান। একমাত্র বিদেশি অধিনায়ক হিসেবে ২০২০ সালে রাজশাহী রয়্যালসে ট্রফি জেতান আন্দ্রে রাসেল। আর সবশেষ গত আসরে কুমিল্লার হয়ে শিরোপা জেতেন ইমরুল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ