এতদিন পর্যন্ত মানা হত যে, অক্সিজেন ছাড়া জীবন অসম্ভব৷ যদিও সম্প্রতি জাপানের এক বৈজ্ঞানিক জানিয়েছেন, সৌরমণ্ডলের বাইরের গ্রহে যেখানে অজৈব অক্সিজেন অত্যধিক পরিমাণে রয়েছে সেখানে অক্সিজেন ছাড়াও প্রাণীরা বেঁচে থাকতে পারে৷
জাপানের অ্যাস্ট্রোবায়োলজি সেন্টার অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচরাল সায়েন্সের সহ অধ্যাপক নোরিয়ো নারিনা জানিয়েছেন, সৌর মণ্ডলের বাইরে অবস্থিত গ্রহে প্রচুর পরিমাণে অজৈব অক্সিজেন রয়েছে৷ টাইটেনিয়াম অক্সাইডের প্রকাশ উৎপ্রেরক প্রতিক্রিয়া থেকে এর উৎপত্তি হয়েছে৷
তিনি জানিয়েছেন, অক্সিজেন অবশ্যই একটি জৈব সঙ্কেত৷ যদিও অক্সিজেন ছাড়াও অন্যান্য জৈব সঙ্কেতগুলি খুঁজে বের করার প্রয়োজনীয়তা রয়েছে৷ পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন রয়েছে তার কারণ, গাছ-পালা সালোক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন সৃষ্টি করে থাকে৷
তিনি আরও জানিয়েছেন, এটি সম্ভব যে, সৌরতন্ত্রের বাইরে কোনও বায়ুমণ্ডল থাকতে পারে, যেখানে পৃথিবীর মতই অক্সিজেন থাকতে পারে৷ এই গবেষণাটি সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত হয়েছে৷






















