সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশের সামরিক ঘাঁটিতে ব্যাপক ভাবে রকেট হামলা চালিয়েছে ইয়েমেন৷ তেহেরাম রেডিও থেকে পাওয়া প্রাথমিক খবর অনুযায়ী জানা গিয়েছে, সৌদি আরবের সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রায় ৩৮টি রকেট ছোঁড়া হয়েছে৷ তবে এখনও হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি৷
জানা গিয়েছে, টানা তিন মাস সৌদি আরবের আগ্রাসহ সহ্য করার পর বাধ্য হয়েই সৌদি আরবের বিরুদ্ধে হামলা চালিয়েছে দরিদ্রপীড়িত ইয়েমেন৷
উল্লেখ্য, আন্তর্জাতিক ম১নতার সুযোগে মঙ্গলবারও ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব৷ এই হামলায় প্রায় ৪০ সেনা হস ৬৯ জব সাধারণ মানুষের মৃত্যু হয়েছে৷ সৌদি আরবের হামলার হাত থেকে রক্ষা পায়নি ইয়েমেনের স্কুল কলেজ, মসজিদ, বাজার এমনকি আবাসনও৷
পোস্টটি যতজন পড়েছেন : 5
























