সাতক্ষীরা পাটকেলঘাটায় জনসচেতনতায় পুলিশের মাইকিং

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মধ্যে গনসচেতনতা বৃদ্ধির লক্ষে সাতক্ষীরা  পুলিশের মাইকিং।

১৩ মে -২০২০ পাটকেলঘাটা থানা পুলিশ কর্তৃক মাইকিং করে দিক নির্দেশনা প্রদান করা হয়।

বাজারের দোকানদার ও ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করা ও নির্ধারিত সময়ের মধ্যে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরে যাওয়ার লক্ষে  এমন প্রচারণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহেদ মুর্শেদসহ অনান্য পুলিশ সদস্যগণ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ