[english_date]

রাজধানীর গুলশান ও বারিধারায় বিজিবি মোতায়েন

রাজধানীর গুলশান ও বারিধারায় বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার রাতে বিজিবি মহাপরিচালকের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা সাংবাদিকদের বলেন, ‘বিদেশিদের নিরাপত্তা নিশ্চিতে বারিধারা ও গুলশানে বিজিবি সদস্যরা অবস্থান করবে, দরকার হলে টহল দেবে।’

দুই বিদেশি খুন হওয়ার পর সারা দেশেই বিদেশি নাগরিকদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেয়া হয়। প্রায় দুই লাখ ২৪ হাজার বিদেশি নাগরিকের নিরাপত্তায় ‘বিশেষ ব্যবস্থা’ নেয়ার কথা জানিয়ে মঙ্গলবার কূটনীতিকদের আশ্বস্ত করে সরকারের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর পরপরই বিদেশিদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তত্পরতা বাড়ানো হয়। গুলশান-বারিধারায় কূটনীতিকপাড়ায় পুলিশি টহলের পাশাপাশি ওই সব এলাকার প্রবেশমুখে তল্লাশি চৌকি বসানো হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ