মুন্সীগঞ্জে নিমতলীর কলাবাগান এলাকায় ঢাকাগামী পিকআপ ভ্যানের সঙ্গে মাওয়াগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
নিহত তিনজন হলেন- শুভ (১৮), রোহিত (১৭) ও রফিক (১৮)।
দূরঘটনায় আহত হয়েছে অন্তত ১৭ জন। আজ সোমবার ভোর পৌনে ৫ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায় পিক আপ ভ্যানের আরোহীরা সবাই ঢাকার বাসিন্দা।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) তাজউদ্দিন আহাম্মেদ জানান, মাওয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত ১৭ জন আহত হন। পিকআপ ভ্যানের আরোহীরা সবাই ঢাকার বাসিন্দা। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ১৯২
























