১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশেষ অভিযানে চট্টগ্রামে গ্রেপ্তার ৭৯

চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ৭৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি আছেন ৭০ জন। সোমবার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান  জানান, ‘সোমবার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭০ জন, নিয়মিত মামলায় ৮ জন ও নাশকতার মামলায় শিবিরের ১জনসহ মোট ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ এছাড়া অভিযান চলাকালে ১২৫ লিটার মদ ও লোহাগাড়া থেকে ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নাঈমুল হাছান।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ