দোষ কাটাতে পুজো করলেন শ্রীদেবী

হাতের রেখায় ‘কালসর্প’ যোগ যদি থাকে হানি হয় সম্মানের ও শরীরের। তাই মেয়ে জানভির ভাগ্যে এই দোষ থাকায় চিন্তিত শ্রীদেবী, ঘটা করে পুজো দিলেন অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে। ঘনিষ্ঠ সূত্রের খবর, “ কূলপুরোহিতের কথা মতো জানভির কালসর্প দোষ কাটাতে পুজো দেন শ্রীদেবী। প্রায় ৪৫ মিনিট ধরে পুজো করে মিস হাওয়া হাওয়ায়ি। নায়িকার সঙ্গে পুজোতে বসেছিলেন জানভিও।

পরিচালক গৌরি হাত ধরে ‘ইংলিশ ভিংলিশ’ দিয়ে বলিউডে কামব্যাক করেছেন শ্রীদেবী। শোনা যাচ্ছে, বনি কাপুর প্রযোজিত পরবর্তী থাকছেন শ্রীদেবীর। রবি উদয়রা পরিচালিত সৎ মা ও মেয়ের গল্প। যেখানে মায়ের চরিত্রে থাকবেন শ্রীদেবী অন্যদিকে মেয়ের ভূমিকায় দেখা যাবে অক্ষরাকে। তবে এখন সবার অপেক্ষা শ্রীদেবীর কন্যা জানভির।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ