ট্রেনের ধাক্কায় নারায়ণগঞ্জে ৫ যাত্রী নিহত

নারায়ণগঞ্জের পাগলা এলাকার একটি রেলক্রসিং এ ট্রেনের ধাক্কায় লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো ১২ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে পাগলার ভাঙারপুলের একটি দিয়াশলাই তৈরির কারখানা সংলগ্ন রেলক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রী বহনকারী লেগুনাটি রেলক্রসিং অতিক্রম করার সময় সেটি বন্ধ হয়ে যায়। এ সময় সজোরে ট্রেনটি ধাক্কা দিলে গাড়িটি ধুমরে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে এক যাত্রী মারা যান। আহত ১৫ যাত্রীকে ঢাকা মেডিকেলে আনা হলে সেখানে মারা যান আরো তিনজন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ