ভোলার চরফ্যাশনে মা ইলিশ নিধন অভিযান পরিচালনার সময় জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহত এবং ৭টি মাছ ধরার ট্রলার ও জালসহ ৫৯ জনকে আটক করেছে। অপরদিকে আহত ম্যাজিষ্ট্রেটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযান জোরালো করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলার বেতুয়া নামক স্থানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাসসহ পুলিশ সদস্যরা অভিযান পরিচালনার সময় জেলেরা অতর্কিত হামলা চালায়। তারা এসময় ইটপাটকেল নিক্ষেপ করলে ম্যাজিষ্ট্রেট আহত হয়। খবর পেয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন ও লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাসেমসহ অতিরিক্ত পুলিশ তাদের উদ্ধার করে। আহত ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাসকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া চরফ্যাশন থেকে মুজিব নগর ইউপির ৬নং মেম্বার মো: হানিফকে আটকের পর ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া লালমোহন থেকে আরো একজনকে আটক করা হয়েছে। সবাইকে জরিমানা করা হলেও ইউপি মেম্বারকে ছেড়ে দিয়েছে শুধু মুচলেকা নিয়ে। এঘটনা তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় ভাবে অভিযোগ উঠেছে প্রশাসন টাকার বিনিময় ম্যানেজ হয়ে মা ইলিশ নিধন করতে দিচ্ছে জেলেদের। আর যারা দিচ্ছে না,তাদেরকেই আটক করা হচ্ছে। নাম প্রকাশ না করার স্বর্তে জেলেরা আরো বলেন, এ বছরের মত অনিয়ম আর কখনোই হয়নি। সরকারের আইন কোন জেলে মানছে না। বাকী প্রভাবশালীরা ম্যানেজ করেই ধরছে। তারা আরো জানান, মেঘনার ঢালচর ও চর নিজাম সংলগ্ন বালুয়ার চর বাগানের বিভিন্ন স্থানে বহু ট্রলারে ইলিশ মাছ মজুদ করে রাখা হয়েছে। সময় শেষ হলেই এগুলো ছেড়ে যাবে। প্রশাসনের অভিযান লোক দেখানো ছাড়া আর কিছুই না।
মেম্বারকে ছেড়ে দেয়ার বিষয় চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন, তিনজনকে হাতে নাতে আটক করা হয়েছে। মেম্বার ট্রলারে ছিলো। সে ভয় পেয়ে নদীতে লাফ দিয়েছিলো। তাই তাকে আটক করা হয়েছে। পড়ে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
লালমোহমন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান মো: জাকির হোসেন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে চরফ্যাশন উপজেলার বেতুয়ার দোগীরখাল নামক স্থান থেকে উদ্ধার করা হয়েছে। অভিযান জোরালো করা হয়েছে। এঘটনায় থানায় মামলা করার প্রস্তিত নেয়া হয়েছে। তিনজনকে সনাক্ত করা সম্ভব হয়েছে। আহত বিপুল চন্দ্র দানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে খবর পেয়ে জেলা প্রশাসক মো: সেলিম রেজা লালমোহন গিয়েছেন।
অপরদিকে কোস্টগার্ড দক্ষিন জোন কমান্ডার লে: কমান্ডার মুজাহিদুর রহমান বলেন, মঙ্গলবার মনপুরার কোকস্টগার্ড সদস্যরা মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭টি মাছ ধরার ট্রলার, ২০ হাজার মিটার জালসহ ৫৫ জেলেকে আটক করা হয়েছে। এদের সবাইকে মনপুরা আদালতে হাজির করা হয়েছে।





















