জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের ভয়াবহ হত্যাকারী জিহাদি জনকে খুঁজতে ব্রিটিশ স্পেশাল ফোর্স অভিনব পন্থা গ্রহণ করল। সূত্রের খবর, জনকে খুঁজতে এক বিশেষ ধরনের ‘কমব্যাট বোরখা’ পরা শুরু করেছে ব্রিটিশ ফোর্স।
‘স্যাস’-সহ অত্যাধুনিক এলিট ক্লাসের নিশানাবাজেরা এই বোরখা পরে সিরিয়ায় আইএস জঙ্গিদের সার্ভেলিয়েন্স এড়াতে পারবেন। দ্য সানডে মিররের দাবি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতবছর ১.১ বিলিয়ন পাউন্ড খরচ করে এই বিশেষ বর্ম নির্মাণের নির্দেশ দেন।
সূত্রের খবর, এই বর্মগুলি পরা বেশ ঝামেলার ব্যাপার। কারণ, এতে চোখ ছাড়া শরীরের অধিকাংশ অংশই ঢাকা থাকছে। কিন্তু জঙ্গিদের মান্ধাতা আমলের রেডারের নজর এড়াতে বর্মগুলি দারুন কাজ করছে বলেই দাবি ব্রিটিশ ফোর্সের।
পোস্টটি যতজন পড়েছেন : 15
























