ছিনতাইকারী ধরতে পুলিশের কর্মকর্তাসহ আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের এক কর্মকর্তাসহ ৩ জন আহত হয়েছেন।  শনিবার রাতে শহরের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জেলার তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী সাদ্দামকে ধাওয়া দিয়ে আটক করে সদর থানার টহলরত পুলিশ সদস্যরা। এসময় সাদ্দামের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে দেলোয়ার হোসেন নামে পুলিশের এক কর্মকর্তাসহ আহত ৩ জন আহত হন।  পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ছিনতাইকারী সাদ্দামের নামে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ