চট্টগ্রাম সৎসঙ্গ বিহারের ১২৫পরিবারের মাঝে ভালোবাসার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী একথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। দেশের সকল শ্রেণী, পেশা ও সম্প্রদায়ের কল্যানে কাজ করাই আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যার রাজনীতি। বঙ্গবন্ধুকন্য করোনার হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা ও পরবর্তী বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব মোকাবেলায় বিভিন্ন খাতে ৯৭ হাজার কোটি টাকার প্রনোদনা প্যকেজ ঘোষনা দিয়েছেন। কিভাবে জানমালের ব্যাপক ক্ষতি রোধ করে সমূহ বিপর্যয় এড়ানো যায় তা নিয়ে দিনরাত কাজ পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, আমাদের উচিৎ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করা। রাষ্ট্রীয় নির্দেশনা মেনে চলার মাধ্যমেই আমরা সে সহযোগিতা করতে পারি। জননেত্রী শেখ হাসিনার মানবিক আহ্বানে সাড়া দিয়ে আমরা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা স্ব স্ব এলাকায় যথাসাধ্য সহযোগিতা দিয়ে মানুষের পাশে থাকার কাজ করছি।
তিনি নগরবাসীকে আশ্বস্ত করে বলেন, ঘাবড়ে না গিয়ে নাগরিক দায়িত্ব মনে করে সরকারী নির্দেশনা মেনে স্বাস্থ্য সচেতন জীবন যাপন করলে সুদিন ফিরবেই। এছাড়াও চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ এর উদ্যোগে নগরীর বহরদারহাট, আব্দুল আলী নগর সমাজ উন্নয়ণ পরিষদের উদ্যোগে পাহাড়তলী এলাকায় শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করেন এবং পবিত্র রমজানের মহিমায় জীবন পরিচালনা করে আল্লাহত আয়ালার রহমতের দরবারে করোনা মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করার আহ্বান জানান।
এসময় শুলকবহর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোজহেরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।




















