২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফের লেবানন থেকে দেশে ফিরেছেন ৬৫ বাংলাদে‌শি

যুদ্ধ বিধ্বস্ত লেবানন থে‌কে দ্বিতীয় দফায় দেশে ফিরেছেন ৬৫ বাংলাদেশি। এ নি‌য়ে লেবানন থে‌কে দে‌শে ফিরেছেন ১১৯ বাংলা‌দে‌শি।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লেবানন থে‌কে ৬৫ বাংলা‌দে‌শির দে‌শে ফেরার তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

আগামীকাল বৃহস্প‌তিবার দিবাগত রা‌তে তৃতীয় দফায় দে‌শে ফিরবেন আরও ৩১ বাংলাদেশি।

লেবানন থেকে অর্ধশত বাংলাদে‌শিকে দিয়ে প্রত্যাবর্তন শুরু করবে সরকার
বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, লেবাননের স্থানীয় সময় বৃহস্প‌তিবার সকা‌লে তৃতীয় দফায় দে‌শে ফেরার জন‌্য রফিক হারারি আন্তর্জা‌তিক বিমানবন্দর থে‌কে জেদ্দায় যাবেন ৩১ বাংলা‌দে‌শি। সেখান থে‌কে তারা বৃহস্প‌তিবার দিবাগত রাত ১টার দি‌কে ঢাকায় পৌঁছা‌নোর কথা রয়েছে।

প্রসঙ্গত, চলমান যুদ্ধ প‌রি‌স্থি‌তির কার‌ণে সোমবার সন্ধ্যায় প্রথম দফায় দে‌শে ফিরেছেন ৫৪ বাংলাদেশি।

লেবানন থে‌কে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে প্রত‌্যাবর্তন করা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ