২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রেপ্তারের আগে যে ভিডিও বার্তা দিয়েছিলেন ব্যারিস্টার সুমন

মধ্যরাতে হঠাৎ রহস্যময় ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সামাজিকমাধ্যমে ভাইরাল মুখ ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১টা ২১ মিনিটে তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/watch/?ref=embed_video&v=8315673365197862

এদিকে গ্রেপ্তারের আগে মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুমন একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লিখেছেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রথমেই জানাতে চাই আমি দেশেই রয়েছি। ঢাকা শহরেই আছি। ৫ আগস্টের পর আমি কোথাও যাইনি। শুধুমাত্র নিরাপত্তার কারণে আমি গোপনে ছিলাম।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর অনেকেই আমাকে বলেছেন যে তুমি বিদেশে চলে যাও। কিন্তু আমি যাইনি। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন দুর্নীতি করিনি। ঢাকা শহরে আমার কোনো প্লট ও ফ্ল্যাট নেই। তারপরও কেন আমি দেশ ছেড়ে যাব।’

ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘আমার নামে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে তা আইনের মাধ্যমে মোকাবিলা করব। যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতি আমার বিশ্বাস রয়েছে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ