আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুন্ডেু মাত্র ৫০ টাকার জন্য লিথি নামে আড়াই বছরের শিশু কন্যাকে আছাড় দিয়ে হত্যা করেছে এক পাষন্ড বাবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে। শিশু লিথির বাবার নাম লিটন মন্ডল বলে পুলিশ জানায়।
প্রতিবেশিরা জানায়, সকালে লিটনের স্ত্রী সাদিয়া স্বামী লিটনকে না জানিয়ে জামার পকেট থেকে ৫০ টাকা নেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাগবিতন্ড সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে ক্ষুদ্ধ লিটন তার আড়াই বছরের শিশু কন্যা লিথিকে মায়ের কোল থেকে নিয়ে ধরে আছাড় দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
হরিণাকুন্ড থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, হত্যাকান্ডের পর থেকে বাবা লিটন মন্ডল পলাতক রয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৩৮০
























