২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামিন নামঞ্জুর মিলার স্বামীর

জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলার দায়ের করা মামলায় তার স্বামী পারভেজ সানজারির জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। এর আগে গত ৯ অক্টোবর ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলামের আদালতে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত তখনও জামিন নামঞ্জুর করেন। এরপর গতকাল ১৫ অক্টোবর (রোববার) আবারো তার জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। উল্লেখ্য,গত ৫ অক্টোবর মিলা বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে মারধর ও যৌতুকের দাবীর অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। সেই মামলায় ৬ অক্টোবর সানজারিকে উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে উপস্থিত করা হলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ