১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দ্বিগুণ হলো ঢাকা মহানগরীর আয়তন

ঢাকা মহানগরীর আয়তন বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি হয়েছে।ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিসিসি) সঙ্গে নতুন করে মোট ১৬টি ইউনিয়ন যুক্ত করেছে সরকার, যার মধ্য দিয়ে এই মহানগরীর আয়তন বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন পায়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, নতুন করে ১৬টি ইউনিয়ন যুক্ত হওয়ায় ঢাকা মহানগরের আয়তন ১২৯ বর্গ কিলোমিটার থেকে বেড়ে ২৭০ বর্গকিলোমিটার হবে। ১৬টি ইউনিয়নকে ঢাকা মহানগরের সঙ্গে মার্জ করে দেওয়া হয়েছে। আটটি উত্তরে, আটটি দক্ষিণে।

সাংবাদিকদের তিনি জানান, ঢাকা উত্তরে যুক্ত হওয়া আট ইউনিয়ন : বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি (খিলক্ষেত)। ঢাকা দক্ষিণে যুক্ত হওয়া আট ইউনিয়ন- শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মাণ্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ।এই ১৬টি ইউনিয়নে ১০ লাখের মতো জনসংখ্যা থাকার কথা বলা হলেও বাস্তবে তা আরও বেশি হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ