১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

২০১ রানে শেষ শ্রীলঙ্কা

ইশান্তের ধাক্কায় লঙ্কা শেষ ২০১ রানে৷সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার থেকে ১১১ রানে এগিয়ে ভারত৷ যদিও ৪৭ রানে ছ’ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দ্বীপরাষ্ট্রকে ফলো-অন করানোর সুযোগ ছিল বিরাট কোহলিদের সামনে৷কিন্তু কুশল পেরেরা ও রঙ্গনা হেরাথের লড়াকু মনোভাবের কাছে হার মানেন ভারতীয় বোলাররা৷

১৫ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৫৪ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন ইশান্ত শর্মা৷এ নিয়ে সাতবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন টিম ইন্ডিয়ার ল্যাঙ্কি পেসার৷চেতেশ্বর পূজারার শতরানের ইনিংসে প্রথম ইনিংসে ৩১২ রান তোলে ভারত৷ ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন পূজারা৷ইনিংসের সূচনা করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে নজির গড়েন সৌরাষ্ট্রের ডানহাতি৷ পূজারার সেঞ্চুরি ও লেগ-স্পিনার অমিত মিশ্রর ৫৯ রানের ইনিংসে তিনশোর গণ্ডি টপকায় টিম ইন্ডিয়া৷

রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা৷টেলেন্ডার পেরেরার ৫৫ ও হেরাথের ৪৯ রানের সাহায্যে ফলো-অন বাঁচায় দ্বীপরাষ্ট্র৷ ইশান্ত ছাড়া স্টুয়ার্ট বিনি ও অমিত মিশ্র দু’টি করে উইকেট

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ