২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সুরঞ্জিত সেনগুপ্তের হার্টে অস্ত্রোপচার

আওয়‍ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের হার্টে অস্ত্রোপচার হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।
তার হার্টে এলএএ ডিভাইস ক্লোজার অপারেশন করা হয়েছে বলে জানা গেছে। সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত সচিব (পিএস) এটিএম মোয়াজ্জেম হোসেন অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডাক্তার টি অই সি অং ও ডাক্তার জেস অং এর তত্ত্বাবধানে এ অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের আইসিসিইউতে রাখা হয়েছে। এখানে দুইদিন থাকার পর হেমাটোলজি বিভাগে চিকিৎসা দেয়া হবে বলে জানা গেছে।
দীর্ঘদিন অনিয়মিত হার্ট ও হেমাটোলজি সমস্যায় ভুগছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত।
বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলেও জানান মোয়াজ্জেম হোসেন।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ