২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সবজি বিক্রেতাকে হত্যার অভিযোগ

খাজনার টাকা কম দেওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে এক সবজি বিক্রেতা নুরুল ইসলাম (৬৫) কে কিল-ঘুষি মারতে মারতে হত্যার অভিযোগ উঠেছে বাজারের এক ইজারাদারের বিরুদ্ধে। ১০ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ইজারাদার বেলাল ও লাভলু পলাতক রয়েছে।

নিহত সবজি বিক্রেতা জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

এলাকাবাসী জানায়, মল্লিকপুর গ্রামের নুরুল ইসলাম সকালে ভাটারা বাজারে সবজি বিক্রি করতে যান। এসময় ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের আব্দুল কাদের জিলানীর ছেলে বাজারের ইজারাদার বেলাল ও লাভলু তার কাছে খাজনা চায়। তিনি ইজারাদারদের ১০ টাকা বের করে দেন। টাকা কম হয়েছে-বলে ইজারাদার তাকে ধমকাতে থাকলে তিনি এর প্রতিবাদ করেন। এ সময় দুইপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হলে ইজারাদাররা দুই ভাই মিলে নুরুল ইসলামকে এলোপাতাড়ি কিল-ঘুষি শুরু করেন। পরে ঘটনাস্থলেই নুরুল ইসলাম মারা যান। এরপরই দুই ভাই পালিয়ে যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহেরুল ইসলাম জানান, ‘হত্যাকাণ্ডের খবর পেয়েছি। লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনের পর বিস্তারিত বলা যাবে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ