২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিলংয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সালাহ উদ্দিন

অবশেষে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। ভারতের শিলংয়ের একটি আদালত থেকে জামিন পেয়েছেন তিনি। এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার শিলং প্রতিনিধি মানস দাস জানান, শিলংয়ের অতিরিক্ত জেলা বিচারিক আদালত তাকে এ জামিন প্রদান করেছেন।

শর্ত অনুযায়ী সালাহ উদ্দিনকে প্রতি সপ্তাহে ১ বার শিলং জেলা পুলিশ সুপারের কাছে হাজিরা দিতে হবে। এছাড়া বিএনপি নেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি নেতাকে শর্তসাপেক্ষে জামিন দেয়া হয়েছে এবং তারা এখন শিলংয়েই অবস্থান করবেন।

এদিকে বিস্তারিত কিছু না জানালেও সালাহ উদ্দিন আহমেদকে শর্তসাপেক্ষে জামিন প্রদানের কথা স্বীকার করেছেন কোর্ট ইন্সপেক্টর কে ডি প্রসাদ। সালাউদ্দিন আহমেদের আইনজীবী এস পি মাহান্তর সাথে যোগাযোগ করা হলে তিনিও জামিন প্রদানের কথা স্বীকার করেন।

এর আগে গত ২৯ মে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের জামিন নিয়ে নাটকীয়তার সৃষ্টি হয়েছিল। প্রথমে আদালত তার জামিন দিলেও, পরবর্তীতে আদেশটি পরিবর্তন করে জামিন আবেদন নাকচ করা হয়। ঐদিন মেঘালয়ের শিলং জেলা সেশন জজ আদালতে এ ব্যাপারে শুনানি হয়।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ