২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতি ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন আসিফ নজরুল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে উত্তাল রাজধানী। এরমধ্যেই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

তবে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি।

বুধবার (২৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এলে এ বিষয়ে জানতে চাইলে আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রশ্ন এড়িয়ে যান। এ সময় তার সঙ্গে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সাংবাদিকরা কথা বলতে চাইলে আসিফ নজরুল বলেন, আমি প্রত্যেক দিন কথা বলতে পারব না। আমরা (ট্রাইব্যুনালের) কাজের অগ্রগতি দেখতে আসছি। খুব ভালোভাবে কাজ এগোচ্ছে। আশা করি ৩ বা ৪ নভেম্বর এই বিল্ডিংয়ে বিচার কার্যক্রম শুরু হবে।

এসময় এক সাংবাদিক বলেন, স্যার, গতকাল আপনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। প্রশ্ন শেষ না করতেই আইন উপদেষ্টা বলেন, না ভাই, এটা নিয়ে কথা বলব না ব্যস্ত আছি। এরপর তিনি গাড়িতে উঠে বের হয়ে যান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি বলেছিলেন, আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়ত সময় পাননি।

এ বক্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রপতির পদত্যাগে সমাবেশও করেছেন। একদল লোক বঙ্গভবনের সামনেও অবস্থান নিয়েছেন।

এ অবস্থায় মঙ্গলবার দুপুরের পর ৪০ মিনিটের মতো প্রধান বিচারপতির সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সাক্ষাৎ করেন। তবে সাক্ষাতের বিষয়বস্তু জানা যায়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ